প্রিয় চাকরী প্রত্যাশী বন্ধুরা নিয়মিত চাকরির আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।


২,৭৫৬ পদে বাংলাদেশ পুলিশ এসআই নিয়োগ

সার সংক্ষেপ বাংলাদেশ পুলিশ বাহিনী


👉 প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ বাহিনী

👉 পদের নামঃ এসআই

👉 পদ সংখ্যাঃ ২,৭৫৬

👉 আবেদন ফীঃ ৩০/- টাকা (১ম ধাপ) ৩৫০/-টাকা (২য় ধাপ)

👉 আবেদন শুরুঃ ০৮ অক্টোবর ২০২১ 

👉 আবেদনের লিংকঃ https://police.teletalk.com.bd

👉 আবেদনের শেষ তারিখঃ 0৪ নভেম্বর,২০২১ 

👉বয়স:

বয়স সীমা- ১৯ বছর হতে ২৭ বছর পর্যন্ত।

👉বয়স সীমা নির্ধারণের তারিখ:

যে সকল প্রার্থীর বয়স ৮ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্য থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিত্রম করেছে, তারাও আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।
এক্ষেত্রে এসএসসি বা সমমানের সাটির্ফিকেটে উল্লিখিত জন্ম তারিখই চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বা শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমার্জনের ক্ষেত্রে সরকারের বিদ্যমান নিয়ম অনুসৃত হবে।


👉শিক্ষাগত যোগ্যতা:

অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে।


👉জাতীয়তা:

প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক (পুরুষ ও নারী) হতে হবে।

👉বৈবাহিক অবস্থা:

প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তাকে অবিবাহিত থাকতে হবে।

👉প্রার্থীর শারীরিক মাপ:


👉শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য 

উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি
বুক স্বাভাবিক-৩২ ইঞ্চি, প্রসারণ-৩৪ ইঞ্চি 
ওজন- বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।
দৃষ্টিশক্তি- ৬/৬


👉শারীরিক যোগ্যতা  মহিলা প্রার্থীদের জন্য

উচ্চতা : (৫ ফুট ৪ ইঞ্চি

ওজন- বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

দৃষ্টিশক্তি- ৬/৬

বিস্তারিত দেখতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।